মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
মনি + ঈষা
মনস্ + ঈষা
মনঃ + ঈষা
মনী + ইষা
Explanation:
Correct Answer is: মনস্ + ঈষা
মনস্ + ঈষা = মনীষা (নিপাতনে সিদ্ধ সন্ধি)। যখন কোনো কর্মকে ব্যাকরণের নিয়মানুসারে ব্যাখ্যা করা যায় না, অথচ তার বৈধতা দেওয়া হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেওয়াকে নিপাতনে সিদ্ধ বলে। যেমন: আ + চর্য = আশ্চর্য, বন্ + পতি = বনস্পতি, পর্ + পর = পরস্পর ।