ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো:
বিশেষভাবে সংশোধন
বিশেষভাবে পরিমার্জন
বিশেষভাবে বিশ্লেষণ
বিশেষভাবে সংশ্লেষণ
Explanation:
Correct Answer is: বিশেষভাবে বিশ্লেষণ
• ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ – বিশেষভাবে বিশ্লেষণ।
আর ব্যবহারগত বা প্রকৃত অর্থ হলো – ভাষা প্রকৃতি ও প্রয়োগরীতি আলোচনা ও ব্যাখ্যা।
সুতরাং, বলা যায় – মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা, আর ভাষাকে শুদ্ধরূপে পড়তে, বুঝতে, লিখতে ও বলতে পারার নিয়মকে ব্যাকরণ বলে।
– ব্যাকরণ হলো ভাষার সংবিধান।
– ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে।
– ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে।
– ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন/আবিষ্কার করে।
– ব্যাকরণ ভাষার সুনির্দিষ্ট গতিপথ নির্ধারণ করে দেয়।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং নবম-দশম শ্রেণির `বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি`।