প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন?
রামমোহন রায়
ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উইলিয়াম কেরী
সুনীতিকুমার চট্টোপধ্যায়
Explanation:
Correct Answer is: ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
• বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড৷
– তার রচিত গ্রন্থটির নাম `এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ` (১৭৭৮)। গ্রন্থটি মূলত ইংরেজী ভাষায় রচিত।
– তবে দৃষ্টান্ত দেবার সময় এর কিছু অংশ বাংলা লিপিতে মুদ্রিত হয়।
• মনে রাখতে হবে,
প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন (পর্তুগিজ ভাষায়) – মনোএল দা আসুসাম্পসাঁউ (ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ) ।
প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থ রচনা করেন (মূলত ইংরেজী ভাষায়) – নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড (এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ)।
বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ (বাংলায়) – গৌড়ীয় ব্যাকরণ (রামমোহন রায়)।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।