সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ধ্বনিতত্ত্বে

রূপতত্ত্বে

বাক্যতত্ত্বে

অর্থতত্ত্বে

Explanation:

Correct Answer is: ধ্বনিতত্ত্বে
সন্ধি ব্যাকরণের `ধ্বনিতত্ত্ব` অংশে আলোচিত হয়।

ধ্বনিতত্ত্ব
– ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
– লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
– ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য সন্ধি বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। 

রূপতত্ত্ব
– রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
– এই আলোচনায় পদ প্রকরণ যেমন: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
– বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
– ক্রিয়ারকাল ও পুরুষ এ অংশে আলোচিত হয়। 

অর্থতত্ত্ব: 
– ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
– বিপরীত শব্দ,
– প্রতিশব্দ,
– শব্দজোড়,
– বাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

বাক্যতত্ত্ব
– বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
– বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
– বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
– এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
– কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *