কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত `ধূমকেতু` কোন ধরনের প্রকাশনা?
কবিতা
পত্রিকা
উপন্যাস
ছোটগল্প
Explanation:
Correct Answer is: পত্রিকা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি.) সাহিত্যসেবার পাশাপাশি সাংবাদিকতায়ও আত্মনিয়োগ করেছিলেন। তিনি ছিলেন সান্ধ্য `দৈনিক নবযুগ` (১৯২০) পত্রিকার যুগ্ম-সম্পাদক। তার সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধ সাপ্তাহিক `ধূমকেতু` (১৯২২)। এছাড়া তিনি `লাঙ্গল` (১৯২৫) নামক সাপ্তাহিক পত্রিকাও সম্পাদনা করেছিলেন।