`কল্লোল` পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

বুদ্ধদেব বসু

দীনেশরঞ্জন দাশ

সজনীকান্ত দাস

প্রেমেন্দ্র মিত্র

Explanation:

Correct Answer is: দীনেশরঞ্জন দাশ
১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে মাসিক `কল্লোল` পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। ১৯২৬ সালে প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয় আরেকটি মাসিক পত্রিকা `কালিকলম`। তিরিশের আধুনিকতার যে আন্দোলন কলকাতা থেকে শুরু হয়েছিল তার ঢেউ বাংলাদেশেও প্রবাহিত হয় বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত সম্পাদিত `প্রগতি` পত্রিকার মাধ্যমে। বুদ্ধদেব বসুর সম্পাদনায় আরেকটি পত্রিকা ১৯৩৬ সালে প্রকাশিত হয়। পত্রিকার নাম ছিলো `কবিতা`। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা `বঙ্গশ্রী`।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *