বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

স্বর্ণকুমারী দেবী

বিহারীলাল চক্রবর্তী

ঈশ্বরচন্দ্র গুপ্ত

Explanation:

Correct Answer is: বিহারীলাল চক্রবর্তী
• বাংলা সাহিত্যে `ভোরের পাখি` হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী।
– গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। 
– রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার `ভোরের পাখি` বলে আখ্যায়িত করেন। 
– বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত বিহারীলাল চক্রবর্তী এর জন্ম ১৮৩৫ সালের ২৫ মে কলকাতায়। 

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম-
– স্বপ্নদর্শন,
– সংগীত শতক,
– বঙ্গসুন্দরী,
– নিসর্গ সন্দর্শন,
– বন্ধু বিয়োগ,
– প্রেম প্রবাহিনী,
– সারদামঙ্গল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *