বাংলা গদ্যের জনক কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিহারীলাল চক্রবর্তী

Explanation:

Correct Answer is: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
– বাংলা গদ্যকে গতিশীল করেপ্রাণদান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
– এর আগে তা ছিল প্রস্তরবৎ। 
– তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
– বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করেসেখানে যতিচিহ্ন স্থাপন করেন।  
– বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
– রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের `প্রথম শিল্পী` বলে অভিহিত করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *