ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
`তেইশ নম্বর তৈলচিত্র`
`ক্ষুধা ও আশা`
`কর্ণফুলি`
`ধানকন্যা`
Explanation:
Correct Answer is: `কর্ণফুলি`
উপজাতীদের জীবন কাহিনী অবলম্বনে আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস `কর্ণফুলী`। এটি একটি আঞ্চলিক উপন্যাস এবং এটির জন্য তিনি ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন। `তেইশ নম্বর তৈলচিত্র` আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস এবং এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। `ক্ষুধা ও আশা` উপন্যাসের রচয়িতাও তিনি; `ধান কন্যা` তার রচিত ছোট গল্প। যুদ্ধ ও দুর্ভিক্ষ পীড়িত সামাজিক অবস্থায় সংগ্রামী মানুষের চিত্র `ক্ষুধা ও আশা` উপন্যাসে ফুটে উঠেছে।