`বিদ্রোহী` কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
বিষের বাঁশি
দোলন চাঁপা
বাঁধনহারা
Explanation:
Correct Answer is: অগ্নিবীণা
১৯২২ সালে প্রকাশিত `অগ্নিবীণা` কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্হ। এই গ্রন্থে ১২টি কবিতা সংকলিত হয়েছে। যথা- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।