২০১৫ সালে ১৭তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

মেলবোর্ন, অস্ট্রেলিয়া

কাঠমান্ডু, নেপাল

কলম্বো, শ্রীলংকা

কারাকাস, ভেনিজুয়েলা

Explanation:

Correct Answer is: Blank

তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন। 

– ন্যাম গঠনের সাথে বান্দুং সম্মেলন  খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন ২৯টি দেশ ১৯৫৫ সালের ১৮ – ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এক সম্মেলনে অংশ নেয়। এই সম্মেলনে অংশগ্রহনকৃত দেশগুলো কোন জোটে না গিয়ে নিরপেক্ষ পন্থা অবলম্বনের পক্ষে মতামত দেয়। 
এই সম্মেলনের মাধ্যমেই ন্যাম গঠনের সিদ্ধান্ত হয়। 
– সম্মেলনে গৃহীত “১০ দফা নীতি” (Bandung principles) পরবর্তীতে এই সংস্থার মূলনীতি হিসাবে বিবেচিত হয়।
 
– ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম ন্যাম শীর্ষ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ন্যাম আত্মপ্রকাশ করে। এই সম্মেলনে ২৫টি দেশ অংশ নেয়।
– সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।
– ১৭ তম  ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়  ভেনিজুয়েলার কারাকাসে। 
 – ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০টি। 

(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *