সৎগুণই জ্ঞান` উক্তিটি কার?

সক্রেটিস

প্লেটো

জন লক

এরিস্টটল

Explanation:

Correct Answer is: সক্রেটিস
সক্রেটিসকে বলা হয় প্রাশ্চাত্য রাজনৈতিক দর্শনের পিতামহ এবং নীতি শাস্ত্রের পুরোধা। 
– তাঁর অন্যতম বাণী ছিল `সদগুণই জ্ঞান`। 
– তাঁর মতে, জ্ঞান দু`প্রকার : একটি হলো আপাত জ্ঞান এবং অপরটি প্রকৃত জ্ঞান। 
– তিনি বলেন, সব মানুষের কর্তব্য হলো সত্য জ্ঞানের সন্ধান করা এবং তা তারা তখনই আয়ত্ব করতে পারবে যখন তারা নিজেদেরকে জানতে পারবে। 
– জ্ঞানের মতো সদগুণও দু`প্রকার। এক ধরনের সদগুণ মতামত নির্ভর; অন্যটি সত্য নির্ভর। প্রথমটি ক্ষণস্থায়ী এবং দ্বিতীয়টি চিরস্থায়ী।
– সমকালীন সফিস্টদের তুলনায় সক্রেটিস তাঁর জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিলেন। 
– তিনি বলতেন, `আমি একটি বিষয় জানি এবং তা হল আমি কিছুই জানি না।` 
– প্রশ্নের পর প্রশ্নোত্থাপনের মাধ্যমে তিনি শিষ্যদের বুঝিয়ে দিতেন একটি বিষয় সম্পর্কে তারা কতটা অজ্ঞ। 
– তাঁর মতে, দর্শনের শুরু হয় আত্মজিজ্ঞাসা দিয়ে (Know thyself)। 
– তিনি মনে করতেন `পৃথিবীতে মানুষের চাইতে বড় কিছু নেই; আর মানুষের মাঝে আত্মার চাইতে বড় কিছু হয় না।` 
– মানুষের কি হওয়া উচিৎ আর কোন গুণের পেছনে ধাবিত হওয়া কর্তব্য এ সব বিষয় নিয়ে তিনি আলোচনায় অবতীর্ণ হতেন। 
 
উৎস: নীতিবিদ্যা, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *