সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
মানোএল দ্য আস্সুম্পসাঁও
রাজা রামমোহন রায়
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Explanation:
Correct Answer is: মানোএল দ্য আস্সুম্পসাঁও
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানোএল দ্য আস্সুম্পসাঁও। তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম `এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ`।