শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
ফ্রিডম পদক
ম্যাগসেসে পদক
জওহরলাল নেহেরু পদক
জুলিও কুরী পদক
Explanation:
Correct Answer is: জুলিও কুরী পদক
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
– শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে `বিশ্ব শান্তি পরিষদ` কর্তৃক `জুলিও কুরি` শান্তি পদকে ভূষিত করে।
– ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
– ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
উৎস: কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।