`লোকটি ধনী কিন্তু কৃপণ`- কোন ধরনের বাক্য?

জটিল

যৌগিক

সরল

মিশ্র

Explanation:

Correct Answer is: যৌগিক
• `লোকটি ধনী কিন্তু কৃপণ` এটি যৌগিক বাক্যের উদাহরণ।
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্যের সমন্বয়ে গঠিত বাক্যকে যৌগিক বাক্য বলে।
যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো কিন্তু, এবং, ও, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি ইত্যাদি অব্যয় যোগে সংযক্ত থাকে।

আরো কিছু যৌগিক বাক্যের উদাহরণঃ
– বিপদ এবং দুঃখ এক সময় আসে।
– তিনি ধনী, কিন্তু দাতা নন।
– তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *