লাল গ্রহ কাকে বলা হয় ?
মঙ্গল গ্রহ
বুধ গ্রহ
বৃহস্পতি গ্রহ
শনি গ্রহ
Explanation:
Correct Answer is: মঙ্গল গ্রহ
• মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়।
– মঙ্গলের আকাশ নীল, মাটি লাল ও শুষ্ক।
– সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার।
– সূর্যের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে প্রায় ৬৮৭ দিন।
– ডিমোস এবং ফোবোস নামক মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে।
– বৃত্তাকার কক্ষপথে ডিমোস প্রতি ৩০ ঘণ্টা ১৭ মিনিট ৫৫ সেকেন্ড এবং ফোবোস ৭ ঘণ্টা ৩৯ মিনিট ১৪ সেকেন্ডে মঙ্গলকে একবার আবর্তন করে।
– মঙ্গলে রয়েছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি নিকস অলিম্পিকা।
উৎস: ভূগোল, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।