যোগরূঢ় শব্দ কোনটি?

বাঁশি

তৈল

পঙ্কজ

চিকামারা

Explanation:

Correct Answer is: পঙ্কজ
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
– জলধি: `জল ধারণ করে এমন` অর্থ পরিত্যাগ করে একমাত্র `সমুদ্র` অর্থেই ব্যবহৃত হয়।
– মহাযাত্রা: `মহাসমারোহে যাত্রা` অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ `মৃত্যু`।
– রাজপুত: `রাজার পুত্র` অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে `জাতি বিশেষ`।
– পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু `পঙ্কজ` শব্দটি একমাত্র `পদ্মফুল` অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
– সন্দেশ, প্রবীণ, তৈল, বাঁশি, গবেষণা, হস্তী রূঢ়ি শব্দের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *