মায়ের দুধে কি ধরনের প্রতিরক্ষা থাকে?
প্রাকৃতিক সক্রিয়
প্রাকৃতিক অক্রিয়
কৃত্রিম সক্রিয়
কৃত্রিম অক্রিয়
Explanation:
Correct Answer is: প্রাকৃতিক অক্রিয়
কাঠামোর অপরিবর্তনশীল অঞ্চলের গঠন অনুযায়ী এ পর্যন্ত প্রাপ্ত
অ্যান্টিবডি বা প্রতিরক্ষিকাগুলিকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে।
ইংরেজি শব্দ ইমিউনোগ্লোবিন (Immunoglobin)-এর সংক্ষিপ্ত রূপ Ig-এর সাথে
একটি ইংরেজি বর্ণ যোগ করে একেকটি শ্রেণীকে নির্দেশ করা হয়। এই ৫টি শ্রেণী
হল IgG, IgM, IgA, IgD, এবং IgE। এই পাঁচ শ্রেণীর প্রতিরক্ষিকা কেবল এদের
কাঠামোর অপরিবর্তনশীল অঞ্চলের গঠনেই নয়, বরং কর্মস্থল অনুযায়ীও ভিন্ন
হয়। যেমন IgG, যা কিনা সবচেয়ে সহজপ্রাপ্য প্রতিরক্ষিকা, প্রধানত রক্তে ও
কলারসে অবস্থান করে। অন্যদিকে IgA প্রতিরক্ষিকাগুলি শ্বসননালী ও
পরিপাকনালীকে আবৃতকারী মিউকাস স্তরগুলিতে পাওয়া যায়। নবজাতকদের দেহে
প্রথম যে প্রতিরক্ষিকাটি তৈরি হয়, তা হল IgM। এছাড়া প্রথমবার কোনও রোগ
সংক্রমণের সময়ও IgM উৎপন্ন হয়। কোনও প্রতিরক্ষা-উদ্দীপকের সাথে
দ্বিতীয়বার সংস্পর্শে আসলে দেহে IgG প্রতিরক্ষিকা উৎপন্ন হয়। IgE শ্রেণীর
প্রতিরক্ষিকাগুলি অ্যালার্জির সাথে সম্পর্কিত। IgA শ্রেণীর
প্রতিরক্ষিকাগুলি লালারসে এবং মায়ের বুকের দুধে পাওয়া যায়। IgD শ্রেণীর
প্রতিরক্ষিকাগুলির ভূমিকা এখনও অজ্ঞাত।
যেসব অ্যান্টিবডি বা প্রতিরক্ষিকা রোগ-সংক্রমিত মানুষ বা প্রাণীর
রক্তরস থেকে আহরণ করা হয়, সেগুলিকে প্রাক-উৎপাদিত প্রতিরক্ষিকা বলে।
এগুলিকে প্রায়শই আরেকজন মানুষের দেহে প্রতিরক্ষিকাসমৃদ্ধ রক্তাম্বুর
মাধ্যমে প্রয়োগ করা হয়। এর ফলে দেহে দ্রুতগতিতে ক্রিয়াশীল বিষ বা
জীবাণুদের বিরুদ্ধে (যেমন সর্পদষ্ট বা ধনুষ্টংকারে আক্রান্ত রোগীদের দেহে)
ত্বরিত এবং পরোক্ষ অনাক্রম্যতা অর্জিত হয়।
স্বয়ং-অনাক্রম্য ব্যাধিগুলিতে যেমন বহুগণিত কঠিনীভবন (মালটিপল
স্ক্লেরোসিস) এবং লুপাস (সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস অর্থাৎ “সমগ্র
দেহব্যাপী নেকড়ে-জাতীয় লালছোপ”) ব্যাধিতে দেহ ভুল করে স্বাভাবিক কলাকোষের
উপাদানের বিরুদ্ধে অ্যান্টিবডি বা প্রতিরক্ষিকা উৎপাদন করে। কখনও কখনও
ভাইরাসের কারণে এই অনাক্রম্য প্রক্রিয়াটি ব্যহত হতে পারে।