ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়

একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি

চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

Explanation:

Correct Answer is: চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।

যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে।
– ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে `ভাবে সপ্তমী` বলা হয়।
যেমন-
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।
কান্নায় শোক মন্দীভূত হয়।
অনুরূপভাবে,
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *