ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল ?
পাকিস্তান
সিরিয়া
মিশর
ভারত
Explanation:
Correct Answer is: মিশর
– মুসলিম ব্রাদারহুড বা আল ইখয়ান আল মুসলিমিন হলো মধ্যপ্রাচ্যের একটি ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন।
– ১৯২৮ সালে হাসান আল বান্না মিশরে এটি প্রতিষ্ঠা করেন।
– প্রতিষ্ঠার পর মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
– মিশরের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি ব্রাদারহুডের রাজনৈতিক দল। এছাড়া তুরস্কের এ কে পার্টি, ফিলিস্তিনের হামাসও ব্রাদারহুডের মতাদর্শী।
– আরববিশ্বের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকরা ব্রাদারহুডকে তাদের জন্যে বড় ধরনের হুমকি হিসেবে দেখে। তবে কাতার ব্রাদারহুডকে সমর্থন দিয়ে থাকে।
তথ্যসূত্রঃ ব্রিটানিকা