`বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর`- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
বিদ্বান মূর্খ অপেক্ষা অধিক শ্রেষ্ঠ।
Explanation:
Correct Answer is: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
সঠিক উত্তর খ)
প্রদত্ত অপশনগুলোতে `বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।` বাক্যটির শুদ্ধ রূপ হবে- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
মূর্খ বানানটি ভুল আছে।
এছাড়া,
শ্রেষ্ঠ (বিশেষণ) – অতি উৎকৃষ্ট; উত্তম; প্রধানতম; সর্বপ্রধান।
শ্রেষ্ঠতর (অশুদ্ধ) (বিশেষণ) – উত্তমতর; উৎকৃষ্টতর।
সূত্র: বাংলা একাডেমি অভিধান।
শ্রেষ্ঠতর (অশুদ্ধ) – এটার কারণ হচ্ছে `শ্রেষ্ঠ` এর সঙ্গে `তর` এর ব্যবহার বাহুল্য হয়ে যাবে। শ্রেষ্ঠ নিজেই অতিশয়ার্থবাচক (superlative).
প্রশ্নটি হায়াৎ মামুদের বই থেকে সরাসরি নেয়া হয়েছে।