বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার কোনটি?

২১শে পদক

স্বাধীনতা দিবস পুরষ্কার

বাংলা একাডেমি পুরষ্কার

শিশু একাডেমি পুরষ্কার

Explanation:

Correct Answer is: বাংলা একাডেমি পুরষ্কার
• বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার।
– বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার  বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য লেখকদের সৃজনী প্রতিভার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
– ১৯৬০ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
– বাংলা সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়।
– প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩,০০,০০.০০ (তিন লক্ষ) টাকা।
– প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের পুস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।

• স্বাধীনতা দিবস পুরস্কার
– স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
– মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।

সূত্র: বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *