বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে `শান্তি সংবিধান` বলা হয়?
জাপান
পেরু
কোস্টারিকা
সুইজারল্যান্ড
Explanation:
Correct Answer is: জাপান
`শান্তি সংবিধান` বলা হয় জাপানের সংবিধানকে। এটাকে আবার `যুদ্ধোত্তর সংবিধান` নামেও অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরানো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে। মূলত বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় জাপানের সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ `জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে` এবং ভূমি, নৌ ও বিমানবাহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বাহিনী রাখবে না। এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামেও পরিচিত। তবে, জাপান ধীরে ধীরে শান্তির সংবিধান থেকে বের হয়ে আসছে।