`নেমেসিস` নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ঊনপঞ্চাশের মন্বন্তর
বায়ান্নর ভাষা আন্দোলন
একাত্তরের মুক্তিযুদ্ধ
Explanation:
Correct Answer is: ঊনপঞ্চাশের মন্বন্তর
বিশিষ্ট নাট্যকার নূরুল মোমেন (১৯০৬-১৯৮৯) তার কর্মজীবনে সমাজের নানা সমস্যা তার সাহিত্যকর্মে তুলে ধরেছেন। সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য-চরিত্র অংকন করে তিনি খ্যাতি অর্জন করেন। `নেমেসিস` (১৯৪৮), `রূপান্তর` (১৯৪৭), `আলোছায়া` (১৯৬২) ইত্যাদি তার এরূপ কিছু নাটক। `নেমেসিস` নাটকে তিনি ঊনপঞ্চাশের মন্বন্তরকে বাস্তবতার নিরিখে ফুটিয়ে তুলেছেন।