নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
জর্দান
ইরান
মিশর
মালয়েশিয়া
Explanation:
Correct Answer is: জর্দান
মুসলিম উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ (Developing-8)। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন এরবাকান এর উদ্যোগে ১৯৯৭ সালে ইস্তাম্বুলে ডি-৮ প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ ৮টি। যথা: বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর ও ইন্দোনেশিয়া।