নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?

মই

জোছনা

পাতা

কাগজ

Explanation:

Correct Answer is: পাতা
পাতা- তদ্ভব শব্দের উদাহরণ।

তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।

– তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
– এর অর্থ, `তৎ` (তার) থেকে `ভব` (উৎপন্ন)।
– যেমন – সংস্কৃত – হস্ত, প্রাকৃত – হথ, তদ্ভব – হাত। সংস্কৃত – চর্মকার, প্রাকৃত – চম্মআর, তদ্ভব – চামার ইত্যাদি।
– একইভাবে সংস্কৃত `চন্দ্র` শব্দ থেকে `চাঁদ` শব্দটি উৎপন্ন হয়েছে।
– এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *