জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
1948
1946
1945
1947
Explanation:
Correct Answer is: 1945
জাতিসংঘ
– ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
– প্রতি বছর ২৪ অক্টোবর `জাতিসংঘ দিবস` ও আন্তর্জাতিক পোলিও দিবস হিসেবে পালিত হয়।
– ১৯৪৫ সালের ২৬ জুন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূলসনদে স্বাক্ষর করেন।
– জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩।জাতিসংঘ সাধারণ পরিষদ নতুন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানকে ১৯৩তম সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছে.
– এ সংস্থার সদর দপ্তর নিউইয়র্ক। ইউরোপীয় দপ্তর জেনিভা।
– দাপ্তরিক ভাষা ৬টি। এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
– জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি।যথা – ইংরেজি ও ফরাসি
উৎস:পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
জাতিসংঘ ওয়েবসাইট