কোন ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে ?

মসুর

খেসারি

ছোলা

মুগ

Explanation:

Correct Answer is: খেসারি
অধিক পরিমাণে খেসারির ডাল খাওয়ার ফলে ল্যাথাইরিজম রোগ দেখা দিতে পারে। 

– বাংলাদেশ, ভারত ও আলজেরিয়ার বহু লোক এবং ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের কিছু লোক এসব ডাল খেয়ে থাকে।
– এই ব্যাধির প্রকোপ মানুষ ছাড়াও ঘোড়া ও গবাদি পশুর মধ্যে লক্ষ্য করা যায়।
– পুরুষের মধ্যেই ল্যাথিরিজমের প্রকোপ বেশি।
– ঘোড়া ও গবাদি পশুর ক্ষেত্রে  পা ও স্বরযন্ত্রের পেশীগুলি অবশ হয়ে পড়ে এবং পশুটির দম বন্ধ হয়ে আসে।
– মানুষের ক্ষেত্রে স্নায়ুরজ্জুতে ক্ষত দেখা দেয়, যা ঐ অঙ্গের স্থায়ী বিনষ্টির কারণ হতে পারে।
– Fabaceae পরিবারের Papillionaceae উপ-পরিবারের অন্তর্ভুক্ত Lathyrus প্রজাতির কয়েকটি উদ্ভিদের বীজ খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে পঙ্গু হবার ঝুঁকি রয়েছে, এর মধ্যে একটি হলো খেসারি, যা ডাল হিসেবে গ্রহণ করা হয়। 
– ১৮৭৩ সালে ইতালির কান্তানি নামের এক ব্যক্তি এ রোগকে `ল্যাথাইরিজম` নাম দেন।

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *