কোনটি রূপক কর্মধারয় সমাস?

করকমল

কালস্রোত

করপল্লব

কচুকাটা

Explanation:

Correct Answer is: কালস্রোত
কর্মধারয় শব্দটির ব্যুৎপত্তি হলাে- কর্ম + ধৃ+ ণিচ + আ = কর্মধারয়। এতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদে বিশেষ্যের অর্থ প্রধান থাকে। অর্থাৎ যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে। বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। 

রূপক কর্মধারয় সমাস : উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস।
– এ সমাসে উপমেয় পদ পূর্বে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে `রূপ` অথবা `ই` যােগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।
যেমন-
– মন রূপ মাঝি= মনমাঝি,
– জীবন রূপ স্রোত = জীবনস্রোত,
অনুরূপভাবে, কাল রূপ স্রোত = কালস্রোত 
– বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
– ক্রোধ রূপ অনল = ক্রোধানল,
– মন রূপ বাউল = মনবাউল,
– দিল রূপ দরিয়া= দিলদরিয়া,
– নীল রূপ দরিয়া = নীলদরিয়া,
– হে রূপ সুধা = মেহসুধা,
– প্রাণ রূপ পাখি= প্রাণপাখি ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *