কোনটি দেশী শব্দ?
রিকশা
চা
কিতাব
কুলা
Explanation:
Correct Answer is: কুলা
কুলা (বিশেষ্য)
– সংস্কৃত শব্দ কুল্য থেকে আগত তদ্ভব শব্দ।
অর্থ: ধান, চাল প্রভৃতি ঝাড়ার জন্য ব্যবহৃত বাঁশের চাঁচ দিয়ে তৈরি অর্ধবৃত্তাকার ডালাবিশেষ, কুলো।
—————–
অনেক লেখক ও গবেষক তদ্ভব শব্দকে আমাদের দেশি শব্দের নিজস্ব সম্পদ বলে অভিহিত করেছেন।
তাই এখানে সঠিক উত্তর – কুলা।
অন্যদিকে,
রিকশা = জাপানি শব্দ
চা = চীনা শব্দ
কিতাব = আরবি শব্দ
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।