কানে কানে যে কথা = কানাকানি- এখানে `কানাকানি` কোন ধরনের বহুব্রীহি সমাস?
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যধিকরণ বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
Explanation:
Correct Answer is: ব্যতিহার বহুব্রীহি
কানে কানে যে কথা = কানাকানি`- এখানে `কানাকানি` ব্যতিহার বহুব্রীহি সমাস।
ব্যতিহার বহুব্রীহি সমাস
– ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
– এ সমাসে পূর্বপদে `আ` এবং পরপদে `ই` যুক্ত হয়।
যেমন:
হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
কানে কানে যে কথা= কানাকানি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।