কসোভোর রাজধানী হচ্ছে–
প্রিস্টিনা
তিরানা
বুদাপেস্ট
নিকোশিয়া
Explanation:
Correct Answer is: প্রিস্টিনা
কসোভো দক্ষিণ ইউরোপের বলকান অঞ্চলের একটি দেশ। দেশটি ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কসোভোর রাজধানী প্রিস্টিনা; প্রধান ভাষা আলবেনিয়ান ও সার্বিয়ান; মুদ্রা ইউরো। আলবেনিয়ার রাজধানী তিরানা, হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট এবং নিকোশিয়া সাইপ্রাসের রাজধানী।