`কদাকার` শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
দেশি উপসর্গযোগে
বিদেশি উপসর্গযোগে
সংস্কৃত উপসর্গযোগে
কোনোটি নয়
Explanation:
Correct Answer is: দেশি উপসর্গযোগে
`কদাকার`, `কদবেল`, `কদর্য` শব্দগুলো নিন্দিত অর্থে বাংলা বা দেশি উপসর্গ `কদ` যোগে গঠিত। বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।