একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
হাইফেন
ড্যাস
কোলন ড্যাস
কোলন
Explanation:
Correct Answer is: কোলন
• বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি।
যথা: কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন।
কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন- `সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।`
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।