`আমি কিংবদন্তীর কথা বলছি`–কবিতাটি কার লেখা?
শামসুর রাহমান
আল মাহমুদ
আবুল ফজল
আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
Correct Answer is: আবু জাফর ওবায়দুল্লাহ
আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ `আমি কিংবদন্তির কথা বলছি` এর নাম কবিতা `আমি কিংবদন্তির কথা বলছি`। কাব্যগ্রন্থটি ১৯৮১ সালে প্রকাশিত হয়। তার আরো একটি বিখ্যাত কবিতা হলো- কোনো এক মাকে (কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা)। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো- সাতনরী হার, কখনও রং কখনও সুর, কমলের চোখ, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।