`অনুগমন` শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

গমনের পশ্চাৎ

গমনের অগ্র

অনুরূপ গমন

পরস্পর গমন

Explanation:

Correct Answer is: গমনের পশ্চাৎ
`অনুগমন` শব্দের ব্যাসবাক্য – পশ্চাৎ গমন যা অব্যয়ীভাব সমাস । 
 
অব্যয়ীভাব সমাস 
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত (`পর্যন্ত` শব্দের অব্যয় `আ`) = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ।
বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস
সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্য, সাদৃশ্য, সম্পর্ক, সংস্পর্শ,ঊর্ধ্ব, সম্মান প্রভৃতি নানা অর্থে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস হয়। যেমন:

১.
সামীপ্য (উপ)
কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, কূলের সমীপে = উপকূল

২.
বিপ্সা (অনু, প্রতি)
দিন দিন = প্রতিদিন, ক্ষণে ক্ষণে = অনুক্ষণে, ক্ষণ ক্ষণ = অনুক্ষণ

৩.
অভাব (নিঃ = নির)
আমিষের অভাব = নিরামিষ, ভাবনার অভাব = নির্ভাবনা, জলের অভাব = নির্জল, উৎসাহের অভাব = নিরুৎসাহ

৪.
পর্যন্ত (আ)
সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত = আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক

৫.
সাদৃশ্য (উপ)
শহরের সদৃশ = উপশহর, গ্রহের তুল্য = উপগ্রহ, বনের সদৃশ = উপবন

৬.
অনতিক্রম্যতা (যথা)
রীতিকে অতিক্রম না করে = যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য। এরূপ – যথাবিধি, যথাযোগ্য

৭.
অতিক্রান্ত (উৎ)
বেলাকে অতিক্রান্ত = উদ্বেল, শৃঙখলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙখল

৮.
বিরোধ (প্রতি)
বিরুদ্ধ বাদ = প্রতিবাদ, বিরুদ্ধ কূল = প্রতিকূল

৯.
পশ্চাৎ (অনু)
পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ ধাবন = অনুধাবন

১০.
ঈষৎ (আ)
ঈষৎ নত = আনত, ঈষৎ রক্তিম = আরক্তিম

১১.
ক্ষুদ্র অর্থে (উপ)
উপগ্রহ, উপনদী

১২.
পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম)
পরিপূর্ণ, সম্পূর্ণ

১৩.
দূরবর্তী অর্থে (প্র, পর)
অক্ষির অগোচরে = পরোক্ষ। এরূপ – প্রপিতামহ

১৪.
প্রতিনিধি অর্থে (প্রতি)
প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব

১৫.
প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি)
প্রতিপক্ষ, প্রত্যুত্তর

১৬.
সম্পর্ক অর্থে (সম, বিষয়)
সম্বল = বলের সম্পর্কে, সম্মান = মানের সম্পর্কে, সমক্ষে = অক্ষের সম্পর্কে

১৭.
যোগ্যতা অর্থে (অনু)
অনুসন্তান = যোগ্য সন্তান, অনুকূল = কুলের যোগ্য, অনুদান = দানের যোগ্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *