ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন –
আব্দুস সালাম
রফিক উদ্দিন
আবুল বরকত
সকলেই
Explanation:
Correct Answer is: আবুল বরকত
– ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
– ২১শে ফেব্রুয়ারির মিছিলে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে,
– আব্দুস সালাম ছিলেন সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারি।
– শফিউর রহমান ছিলেন ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি।
– আবদুল জব্বার ছিলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামের এক কৃষক পরিবারের সন্তান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।