পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?

সমাক্ষ রেখা

নিরক্ষরেখা

মেরু রেখা

দ্রাঘিমা রেখা

Explanation:

Correct Answer is: নিরক্ষরেখা
– দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে, তাকে নিরক্ষরেখা বলে।
– পৃথিবী গোলাকৃতির হওয়ায় এ রেখাও বৃত্তাকার।
– নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাবে ভাগ করেছে।
– এ রেখার উত্তরে পৃথিবীর অর্ধাংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অর্ধাংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়।
– এই রেখাটির মান ০ ডিগ্রি। এখানে দিন রাত সর্বত্র সমান।
– নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়।

উৎসঃ ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *