বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক জোট কোনটি?
EU
WTO
NATO
FIFA
Explanation:
Correct Answer is: EU
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU) .
– ইইউ ২৭টি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ।
– এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
অপরদিকে,
– বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন অর্থনৈতিক জোট নয়।
– ইহা আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে এবং এর প্রধান কাজ হলো বাণিজ্য যতটা সম্ভব সহজ ও প্রসার করা।
– বিশ্ব বাণিজ্য সংস্থা 164টি সদস্য দেশ নিয়ে গঠিত ।
উৎস : ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট