`প্রজাপতি` এর প্রতিসাম্যতা কোন ধরনের?

অরীয়

দ্বিঅরীয়

দ্বিপার্শ্বীয়

অপ্রতিসাম্য

Explanation:

Correct Answer is: দ্বিপার্শ্বীয়

Ajmol Sir: 154

`প্রজাপতি` এর প্রতিসাম্যতা `দ্বিপার্শ্বীয়` ধরনের।

দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের একটিমাত্র প্রতিসাম্যের তল রয়েছে, তা হচ্ছে স্যাজিটাল তল, যা জীবকে মোটামুটিভাবে দুটি দর্পণ প্রতিবিম্ব- বাম এবং ডান অর্ধে বিভক্ত করে, অর্থাৎ এটি একটি আনুমানিক প্রতিফলনমূলক প্রতিসাম্য। প্রাণী ছাড়াও কিছু গাছের ফুলও দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রদর্শন করে। এই জাতীয় উদ্ভিদগুলোকে একপ্রতিসম (Zygomorphic) বলা হয় এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে অর্কিড (Orchidaceae) এবং মটর (Fabaceae) পরিবারগুলো এবং অধিকাংশ ফিগওয়ার্ট পরিবারগুলো (Scrophulariaceae )। উদ্ভিতের পাতাগুলো বেশীরভাগ সময় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রদর্শন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *