বিস্ময় বিহ্নের বিরতিকাল কতটুকু?

এক বলার দ্বিগুণ সময়

এক সেকেন্ড

থামার প্রয়োজন নেই

এক বলতে যে সময় প্রয়োজন

Explanation:

Correct Answer is: এক সেকেন্ড
বিস্ময় বিহ্নের বিরতিকাল- `এক সেকেন্ড`

• বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
– কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধরণ চিহ্ন থাকলে — `এক` উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
– সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে — `এক` বলার দ্বিগুণ সময় থামতে হয়।
– হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে — থামার প্রয়োজন হয় না।
– দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে – এক সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *