অল্প `শোকে` কাতর—বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃ কারকে ২য়া
করণ কারকে ৭মী
অপাদান কারকে ৭মী
অধিকরণ কারকে ৭মী
Explanation:
Correct Answer is: করণ কারকে ৭মী
অল্প শোকে কাতর। বাক্যটিতে শোকে শব্দটি করণ কারকে ৭মী। কারণ,
করণ শব্দটির অর্থ – যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনেরর যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক বলা হয়। বাক্যের ক্রিয়াপদকে কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। প্রদত্ত বাক্যে কিসের দ্বারা কাতর প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় শোক । আর য় ৭মী বিভক্তি।
তাই সঠিক উত্তর: করণ কারকে ৭মী।