বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
পদ
প্রাতিপাদিক
অক্ষর
বাক্য
Explanation:
Correct Answer is: পদ
বিভক্তিযুক্ত শব্দকে- পদ বলে।
পদ:
– শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। অর্থাৎ, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে।
– বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বিভক্তিযুক্ত।
– যেসব শব্দে বিভক্তি দেখা যায় না সেসব শব্দে শূন্য বিভক্তি থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।
পদগুলো প্রধানত দুই প্রকার।
যথা – সব্যয় পদ ও অব্যয় পদ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।