`সতীশ` শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সতি + ইশ
সতি + ঈশ
সতী + ইশ
সতী + ঈশ
Explanation:
Correct Answer is: সতী + ঈশ
`সতীশ` শব্দটির সন্ধি বিচ্ছেদ – সতী + ঈশ
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
– রবি + ইন্দ্র = রবীন্দ্র,
– অতি + ইত = অতীত,
– পরি + ঈক্ষা = পরীক্ষা,
– সতী + ইন্দ্র = সতীন্দ্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।