মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
বনফুল
গাজীমিয়া
ভ্রমন
জরাসন্ধ
Explanation:
Correct Answer is: গাজীমিয়া
• গাজী মিয়াঁ এবং `উদাসীন পথিক` উভয় ছদ্মনামেই মীর মশাররফ হোসেন সাহিত্য রচনা করেছেন।
– `উদাসীন পথিক` ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর ব্যক্তিজীবনের পটভূমিতে রচনা করেছেন `উদাসীন পথিকের মনের কথা` (১৮৯০)।
– গ্রন্থটি লেখকের আত্মজীবন নির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনা মিশেল উপন্যাসসূলভ সাহিত্যিক উপস্থাপনা।
– `গাজী মিয়াঁ` ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর কর্মজীবন নির্ভর আত্মজীবনী মূলক রচনা `গাজী মিয়াঁর বস্তানী`।
– এতে লেখক নিজেকে ভেড়াকান্ত নামে উল্লেখ করেন।
– এতে বঙ্কিমের `কমলাকান্তের দপ্তর` -এর প্রভাব পাওয়া যায়।
– মীর মশাররফ হোসেনের আরও দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ-
– আমার জীবন (১৯১০)
– কুলসুম জীবনী (১৯১০)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।