নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
ধূসর পাণ্ডুলিপি
কবিতার কথা
ঝরা পালক
দুর্দিনের যাত্রী
Explanation:
Correct Answer is: কবিতার কথা
• `রূপসী বাংলার কবি`, `নির্জনতার কবি`, `তিমির হননের কবি`, `ধূসরতার কবি` প্রভৃতি নামে পরিচিত জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশাল শহরে।
– তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ হলো – `কবিতার কথা`। এই প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি হলো— `সকলেই কবি নন, কেউ কেউ কবি।`
– রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে বলেছেন চিত্ররূপময়।
• জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ –
– ধূসর পান্ডুলিপি,
– বনলতা সেন,
– ঝরা পালক,
– মহাপৃথিবী,
– সাতটি তারার তিমির,
– বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।