২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে ?

হামেস রদ্রিগেজ

টমাস মুলার

লিওনেল মেসি

নেইমার

Explanation:

Correct Answer is: লিওনেল মেসি

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন-লিওনেল মেসি। 

[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বহীন]

তবে জেনে রাখা ভালো –

বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর:

২১ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২ কাতারের ৫টি শহরের মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। 

কাতার বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

– স্বাগতিক দেশ – কাতার।

– দল – ৩২টি।

– ম্যাচ – ৬৪টি

– প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিবে স্বাগতিক দেশ কাতার।

– মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ/ আরব বিশ্ব/ মধ্যপ্রাচ্যে এটি প্রথম বিশ্বকাপ।

– এটি এশিয়াতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বকাপ। (প্রথম ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে)।

– আরব দেশের বিশ্বকাপে আরব বিশ্ব থেকে অংশগ্রহণকারী দেশ এখন পর্যন্ত তিনটি – মরক্কো, তিউনিসিয়া ও সৌদি আরব।

– ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। 

– ২০০৬ সালের পর অর্থাৎ ১৬ বছর পর বিশ্বকাপে নেই সুপার ইগল খ্যাত নাইজেরিয়া।

– চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১৯৫৮ সালের পর এই প্রথম টানা দুটি বিশ্বকাপের (২০১৮ ও ২০২২) চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়।

– বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে স্থান পায় জার্মানি।

– ১ এপ্রিল ২০২২ এবারের বিশ্বকাপের থিম সং Hayya Hayya (Better Together) প্রকাশ করা হয়। গানে কন্ঠ দেন কাতারের গায়িকা আয়েশা, নাইজেরিয়ার তারকা সংগীতশিল্পী ডাভিদো ও মার্কিন সংগীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা।

 – ১ এপ্রিল ২০২২ প্রকাশিত কাতার বিশ্বকাপের মাসকটের নাম La`eeb। আরবি ভাষায় La`eeb কথার অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।

– আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। এ মাসকট মানুষ না অন্য কোনো প্রাণী, সেটা অবশ্য বলা হয়নি।

– ৩০ মার্চ ২০২২ উন্মোচন করা কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)। ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম – আল রিহলা। আরবি ভাষার `আল রিহলা`র বাংলা অর্থ `যাত্রা` বা `ভ্রমণ`।

– এবারই প্রথম বিশ্বকাপ হবে যেখানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *