SDG এর পূর্নরূপ কী?

Successful Development Goals

Successive Development Goals

Sustainable Development Goals

Sustantial Development Goals

Explanation:

Correct Answer is: Sustainable Development Goals
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৪ নং লক্ষ্যমাত্রায় মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
– SDG – এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
– SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
– দারিদ্র্য নির্মূল
– ক্ষুধামুক্তি
– সুস্বাস্থ্য
– মানসম্মত শিক্ষা
– লিঙ্গ সমতা
– বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
– সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
– উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
– শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
– বৈষম্য হ্রাস
– টেকসই শহর ও জনগণ
– পরিমিত ভোগ ও উৎপাদন
– জলবায়ু বিষয়ে পদক্ষেপ
– সামুদ্রিক বাস্তুসংস্থান
– স্থলভাগের জীবন
– শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
– অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *