সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম?
ভোলা
খুলনা
কক্সবাজার
পটুয়াখালী
Explanation:
Correct Answer is: পটুয়াখালী
• কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র।
• এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত।
• ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
• প্রস্থে প্রায় ৩ কিলোমিটার বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
• এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
• ১৭৮৪ সালে বর্মিরাজা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে হাজার হাজার রাখাইন তাদের মাতৃভূমি আরাকান ত্যাগ করে।
উৎস: বাংলাপিডিয়া।