নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?

বন্যা

ভূমিকম্প

ঘূর্ণিঝড়

খরা

Explanation:

Correct Answer is: ভূমিকম্প
প্রায় এক ডজন ছোট-বড় প্লেট টেকটোনিক দ্বারা আমাদের এই ভূ-ত্বক গঠিত। এই টেকটোনিক প্লেটগুলোর আপেক্ষিক স্থান পরিবর্তনের সময় এদের সীমান্ত অঞ্চলে প্রবল পীড়নের সৃষ্টি হয়। উক্ত পীড়ন যখন বড়সড় চ্যুতির সৃষ্টি করে এবং এর অন্তর্নিহিত শক্তি বের করে দেয়ার চেষ্টা করে ঠিক তখনই আমাদের এই ভূ-পৃষ্ঠ কেঁপে ওঠে। ভাসমান অবস্থায় থাকে বলে এই প্লেটগুলো অনবরত একে অপরের সাথে ঘর্ষণ খেতে থাকে, কখনো একটি প্লেট অপরটির উপরে উঠে যায়, কখনো বা নিচে চলে যায়, কখনো আবার একে অপর থেকে দূরে সরে চলে যায়। অর্থাৎ কখন ঠিক কী ঘটবে এবং সঞ্চিত পীড়নের পরিমাণ কেমন হবে আগে থেকে নিশ্চিতভাবে এর কিছুই বলা যায় না। ফলে ভিন্ন ভিন্ন সম্ভাব্যতার কারণে ভূমিকম্পের কার্যকরী পূর্বাভাস দেয়া সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *